‘অরুণাচল’ ছাড়তে নারাজ চীন, ভারতকে কড়া হুঁশিয়ারি

সিনহুয়া
‘অরুণাচল’ ছাড়তে নারাজ চীন, ভারতকে কড়া হুঁশিয়ারি
অরুণাচলের চীন-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশকে তথাকথিত অঞ্চল হিসেবে উল্লেখ করে এর ওপর ভারতের দাবি ও নামকরণকে আবারও প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং বলেছে, চীনের দাবি করা ছাং’আন অঞ্চল তাদের ভূখণ্ড ও সেখানকার বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে ভারতীয় নাম দেওয়ার উদ্যোগ অবৈধ এবং অকার্যকর।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এসব কথা বলেন।

গত ৭ আগস্ট ভারত অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুও চিয়া খুন বলেন, চীন কখনোই ভারতের পক্ষ থেকে অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে স্বীকৃতি দেয় না।

তিনি বলেন, ছাং’আন চীনের ভূখণ্ড। এসব এলাকার চীনা নাম দীর্ঘদিন ধরে প্রচলিত। ভারত স্থানগুলোর নাম পরিবর্তন করলেও ছাং’আন যে চীনের অংশ, সেই বাস্তবতা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।

চীনা মুখপাত্র আরও বলেন, ভারতের পক্ষ থেকে স্থানগুলোর নাম পরিবর্তনের এই উদ্যোগ অবৈধ ও অকার্যকর। তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে চীন স্বীকৃতি দেয় না এবং অঞ্চলটির ওপর ভারতের এ ধরনের দাবি বা নামকরণও গ্রহণযোগ্য নয়।