logo

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

খালিজ টাইমস
খালিজ টাইমস
দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
সৌদি আরবের পতাকা। ছবি: আরব নিউজ

সন্ত্রাসবাদে জড়িত থাকার অপরাধে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৪ নভেম্বর) দেশেটির পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর খালিজ টাইমস

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন, ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল। একই সঙ্গে সৌদি আরবে সন্ত্রাসবাদে অর্থায়ন করার অভিযোগও তোলা হয় এ দুজনের বিরুদ্ধে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের পুলিশ গ্রেপ্তার করে। এরপর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দেওয়া হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হয় এবং তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন বিচারক। এরপর এ দণ্ড আপিল ও সুপ্রিম কোর্টও বহাল পরে। পরে মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে পুনরায় নিশ্চিত করেছে, সৌদি সরকার নিরাপত্তা বজায় রাখতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং যারা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে ও মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়ে বলেছে, ভবিষ্যতে কেউ যদি একই ধরনের অপরাধে জড়ায়, তবে তাকেও ইসলামি আইন অনুযায়ী নির্ধারিত শাস্তির মুখোমুখি হতে হবে।