logo

ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প

ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

পারডিউ বলেন, ‘সপ্তাহখানেক আগেই আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছিলাম, তারা ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনও মাধ্যমেই সাহায্য করুক না কেন, তা তথ্যগত, যন্ত্রাংশ বা সামরিক সরঞ্জাম যা-ই হোক, সেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালও বিষয়টি আবারও অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছেন।’

রাষ্ট্রদূত আরও জানান, হরমুজ প্রণালি বন্ধ রাখতে তেহরানকে সাহায্য করছে চীন, এমন কোনও সরাসরি প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই। তবে ইরানের প্রতি বেইজিংয়ের সম্ভাব্য পরোক্ষ সমর্থন নিয়ে মার্কিন প্রশাসন এখনও উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘কিছু পরোক্ষ সমর্থন দেওয়া হয়েছে, তবে কোনও সরাসরি প্রমাণ নেই।’ একই সঙ্গে তিনি যোগ করেন, বেইজিংয়ের কাছে বিষয়টি তাদের উদ্বেগের কথা স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে ওয়াশিংটন।

উল্লেখ্য, ইরানি তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ চীন। মূলত অর্থনৈতিক সম্পর্ক এবং ছাড়কৃত মূল্যে জ্বালানি আমদানির ওপর ভিত্তি করে দেশ দুটি একটি ‘কৌশলগত অংশীদারত্ব’ বজায় রেখে চলেছে। গত বছর তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।