জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা ককরোচ জনতা পার্টির

নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনের সাফল্য পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নতুন এই কমিটিতে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুনরায় ‘জাতীয় আহ্বায়ক’ হিসেবে বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে সিজেপি। সাংগঠনিক কাঠামো ও জাতীয় সম্প্রসারণের রূপরেখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে, জাতীয় কার্যনির্বাহী কমিটি আমাদের প্রাথমিক জাতীয় নেতৃত্বের তালিকা অনুমোদন করেছে।
সিজেপির প্রতিষ্ঠাতা ও জাতীয় আহ্বায়ক হলেন অভিজিৎ দীপকে (৩০), সহআহ্বায়ক আশুতোষ রাঙ্কা (৩০), সৌরভ দাস (২৭), জাতীয় সাংগঠনিক প্রধান অজিনক্য শিন্ডে (৩৫), সাংগঠনিক সহপ্রধান দীপক বালিয়ান (২৬), জাতীয় সম্পাদক আফরিন নওয়াজ (৩৪), মিডিয়া প্রধান বিজয় রেড্ডি মাল্লাঙ্গি (৩০), আইনবিষয়ক প্রধান রত্না সিং (৩১), গবেষণা ও নীতি নির্ধারণবিষয়ক প্রধান বৈষ্ণবী গৌর (২৯), প্রযুক্তিবিষয়ক প্রধান রোহন দেশপান্ডে (৩১) এবং অর্থবিষয়ক প্রধান হলেন যোগেশ ইংগালে (৩৩)।
এ ছাড়া সাংগঠনিক কার্যক্রম ও সুশৃঙ্খল পরিচালনার জন্য গোটা ভারকে চারটি অঞ্চলে ভাগ করেছে ককরোচ জনতা পার্টি। এসব অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে দায়িত্ব দেওয়া হয়েছে চারজন তরুণকে। তারা হলেন, উত্তরাঞ্চলের দীপক বালিয়ান (২৬), দক্ষিণাঞ্চলের বিজয় রেড্ডি মাল্লাঙ্গি (৩০), পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের অঙ্কিত ভরদ্বাজ (৩৫) এবং পশ্চিমাঞ্চলের যোগেশ ইংগালে (৩৩)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ছয় মাসের মধ্যে সিজেপি ভারতজুড়ে রাজ্য সমন্বয় কমিটি এবং লোকসভা ও শহর-স্তরের সমন্বয় ইউনিট গঠন করবে। আজ যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের ছাড়া অন্য কাউকে সিজেপি কোনো পদাধিকারী হিসেবে মনোনীত করেনি।
কমিটি গঠনের পাশাপাশি সংবাদ বিজ্ঞপ্তিতে সিজেপির মূল কৌশলগত কর্মসূচির কথা জানানো হয়। আগামী সেপ্টেম্বর মাসজুড়ে সিজেপি দেশব্যাপী ‘কেয়া বোলতি পাবলিক’ শীর্ষক একটি বৃহৎ গণসংযোগ কর্মসূচি পালন করতে যাচ্ছে বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
The Cockroach Janta Party formally announces the names of it’s National Working Committee! pic.twitter.com/zMrXUNxW9U
— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) August 6, 2026
