logo

বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

রয়টার্স
বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
কানাডার অন্টারিও-র উইন্ডসরে নির্মিত গোর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুই প্রতিবেশী দেশের শেষ মুহূর্তের আলোচনায় কোনো অগ্রগতি অর্থাৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। ফলে আমদানিকৃত প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের কানাডীয় পণ্যে সরাসরি প্রভাবিত হবে।

Advertisement

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও কানাডার মার্কিন বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কের মধ্যে তিন দিনব্যাপী নিবিড় আলোচনা কোনো সুরাহা ছাড়াই ভেস্তে যাওয়ার পর এই পদক্ষেপ কার্যকর করা হলো।

যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের আমদানিকৃত পণ্য সরাসরি প্রভাবিত হবে। এতে কাঠ, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, ওয়াইন, বস্ত্র ও খেলাধুলার সরঞ্জামসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন। ওয়াশিংটন থেকে কানাডীয় আলোচকদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী কার্নি এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের অন্যায্য শর্তের প্রতিবাদে কানাডাও ‘ডলারের বদলে ডলার’ নীতির ভিত্তিতে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে।

হোয়াইট হাউসের পক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি নমনীয় সুযোগ গ্রহণ না করে শেষ মুহূর্তে চুক্তি থেকে সরে গেছে কানাডা। অন্যদিকে, কানাডার বক্তব্য হলো যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে অন্যায্য ও অলাভজনক শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল।