logo

প্রায় ৮৪ দিন পর শুরু হচ্ছে রোজা

প্রায় ৮৪ দিন পর শুরু হচ্ছে রোজা
চাঁদ দেখা যাচ্ছে। ছবি: বাসস

পবিত্র রমজান বা রোজার মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সে হিসেবে প্রায় ৮৪ দিন পর রোজা শুরু হচ্ছে।

এদিকে, আসন্ন রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ বা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান-ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।