শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: দিল্লি

এশিয়া পোস্ট ডেস্ক
শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: দিল্লি
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভার্চুয়াল বক্তব্যের আয়োজন ও বক্তব্যের বিষয়বস্তুর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দিল্লি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, নয়াদিল্লিতে হতে যাওয়া ওই প্রোগ্রামটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হচ্ছে। ভারত সরকারের এতে কোনো ভূমিকা নেই।

রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন
রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন

শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’। ওই অনুষ্ঠানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই বক্তব্যের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার জন্য নয়াদিল্লিকে অনুরোধ জানায় বাংলাদেশ সরকার। বাংলাদেশের সেই বার্তার জবাবে ভারত তাদের অবস্থানের কথা পরিষ্কার করল।