logo

ড্রোন দিয়ে গলিত ধাতুর বৃষ্টি, ফিল্মি স্টাইলে রাশিয়ার মহড়া

টাইমস অব ইন্ডিয়া
টাইমস অব ইন্ডিয়া
এপি
এপি
ড্রোন দিয়ে গলিত ধাতুর বৃষ্টি, ফিল্মি স্টাইলে রাশিয়ার মহড়া
রাশিয়ার সামরিক বাহিনীর মহড়ায় যুদ্ধ-ড্রোন থেকে লাভা সদৃশ বস্তু নিক্ষেপ করা হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

মহাকাশ কিংবা হলিউড অ্যাকশন সিনেমার রোমাঞ্জকর দৃশ্য নয, বাস্তব যুদ্ধক্ষেত্রের মহড়াতেই দেখা গেল আকাশ থেকে গলিত ধাতুর আগ্নেয় বৃষ্টি ঝরার ভয়ংকর দৃশ্য! ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সমরকৌশলে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া।

দেশটির উরাল অঞ্চলের চেবারকুলস্কি সামরিক ঘাঁটিতে আয়োজিত ‘সেন্টার ২০২৬’ মহড়ায় ড্রোন প্রযুক্তি ও আধুনিক অস্ত্রের এমন বিধ্বংসী ও অভাবনীয় কায়দায় প্রদর্শন করেছে রুশ বাহিনী। স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে এই ড্রোন মহড়া রণক্ষেত্রে শত্রু শিবিরকে মুহূর্তেই ছাই করে দেওয়ার এক একচ্ছত্র বার্তা দিল।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিখুঁত ড্রোন হামলার পাশাপাশি ড্রোন থেকে শত্রুর ওপর আগুনের লাভাসদৃশ বস্তু (থার্মাইট প্রযুক্তি) বর্ষণের নজিরও দেখাল মস্কো। শুক্রবারের (২ অক্টোবর) ওই মহড়া পুরোটা স্বচক্ষে পরিদর্শন করেন এবং কৌশল পর্যবেক্ষণ করেন।

মহড়া শেষে প্রেসিডেন্ট পুতিন বলেন, এসব উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো সামরিক কমান্ডার ও সেনাসদস্যদের যে কোনো বাহ্যিক হুমকি বা আক্রমণ সফলভাবে মোকাবিলার প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা জোরদার করা। মোট ১১টি পৃথক প্রশিক্ষণ ক্ষেত্র এবং কাস্পিয়ান সাগরজুড়ে আয়োজিত বিশাল এই সামরিক কার্যক্রমে প্রায় ৪৭ হাজার সেনাসদস্য অংশ নিচ্ছেন। এর মধ্যে শুধুমাত্র চেবারকুলস্কি প্রশিক্ষণ ক্ষেত্রের ফাইনাল পর্বেই প্রায় ৬ হাজার সেনা সরাসরি সক্রিয় ভূমিকা রাখেন।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ বিস্তারিত তুলে ধরে বলেন, এই মহড়ায় প্রায় ৭০০টি উচ্চমানের সামরিক সরঞ্জাম, ৬০০টির বেশি নতুন প্রজন্মের ড্রোন এবং প্রায় ৬০টি রোবোটিক ব্যবস্থা ও যান অংশ নিয়েছে।

ঘনিষ্ঠ মিত্র চীন ছাড়াও বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও পাকিস্তানের সামরিক দলও এই আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করে। বিভিন্ন ভৌগোলিক স্থানে অনুষ্ঠিত যৌথ অনুশীলনের মূল লক্ষ্য ছিল রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর বাহিনীকে যেকোনো ধরনের যৌথ আন্তর্জাতিক আক্রমণ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত করে তোলা।

এপি আরও জানায়, মহড়ার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট নতুন ও দ্রুতগতির ‘জেটচালিত জেরান ড্রোন’ প্রযুক্তিও সরাসরি পর্যবেক্ষণ করেন। ইউক্রেন সংঘাতের সম্মুখ সারিতে প্রাপ্ত বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা কীভাবে রাশিয়ার নিয়মিত সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত আধুনিকীকরণে একীভূত করা হচ্ছে, এই মহড়া যেন তারই এক বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে।