logo

তৃতীয় সন্তানেও মাতৃত্বাকালীন ছুটি নিয়ে বড় ঘোষণা বিজয় সরকারের

এনডিটিভি
তৃতীয় সন্তানেও মাতৃত্বাকালীন ছুটি নিয়ে বড় ঘোষণা বিজয় সরকারের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত

সরকারি নারী কর্মীদের জন্য বড় ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বিজয় থালাপতির সরকার। এখন থেকে প্রথম ও দ্বিতীয় সন্তানের মতো তৃতীয় সন্তানের জন্ম দিলেও পূর্ণ এক বছর মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী কর্মীরা।

Advertisement

এর আগে আগে শুধু প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য ছিল। আর তৃতীয় সন্তানের বেলায় ছুটি কমিয়ে ১২ সপ্তাহ করা হতো।

বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুসারে, সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় রাজ্যের মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি শরৎকুমার এই ঐতিহাসিক সিদ্ধান্তটি প্রকাশ করেন।

তিনি জানান, সরকার নারী ক্ষমতায়ন ও সমাজকল্যাণকে সর্বাধিক অগ্রাধিকার দেয়। তাই মাতৃত্বকালীন ছুটির বৈষম্য দূর করতে এই সময়সীমা ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হঠাৎ এই ছুটির মেয়াদ বাড়ানোর পেছনে রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন ও কমে যাওয়া প্রজনন হারকে মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট প্রজনন হার কমে বর্তমানে ১.৪-এ নেমে এসেছে, যা স্বাভাবিক জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় ২.১-এর চেয়ে অনেক কম। একইসঙ্গে রাজ্যে প্রবীণ জনগোষ্ঠীর হারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশের বয়সই ৬০ বছরের ওপরে।

তামিলনাড়ু সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিধানসভায় করা ঘোষণাটি কার্যকর করার জন্য শিগগিরই একটি গেজেট প্রকাশ করা হবে।

আসন্ন আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) উদ্যোগের কারণে জনসংখ্যা কমে গেলে জাতীয় রাজনীতি ও প্রতিনিধিত্বে পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে। ফলে তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপকে কমে যাওয়া জন্মহার বৃদ্ধি এবং পরিবার গঠনে উদ্বুদ্ধ করার একটি কৌশলগত নীতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তৃতীয় সন্তানেও মাতৃত্বাকালীন ছুটি নিয়ে বড় ঘোষণা বিজয় সরকারের