logo

গুলি চালিয়ে বিমানবাহী রণতরিতে মার্কিন নাবিককে হত্যা

ইউএসএনআই নিউজ
গুলি চালিয়ে বিমানবাহী রণতরিতে মার্কিন নাবিককে হত্যা
পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস জন এফ কেনেডি। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে একের পর এক বিপর্যয়ের খবর সামনে আসছে। এবার পারমাণবিক শক্তিচালিত ‘ইউএসএস জন এফ কেনেডি’তে এক নাবিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে আরেক নাবিকের বিরুদ্ধে। গত দুই দশকে এমন ঘটনা মার্কিন নৌবাহিনীতে অত্যন্ত বিরল।

Advertisement

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৬ জুন। পরে অভিযুক্ত নাবিকের বিরুদ্ধে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্ত করছে নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস (এনসিআইএস)।

বুধবার (১৯ আগস্ট) মার্কিন নৌবাহিনীর খবরভিত্তিক ওয়েবসাইট ইউএসএনআই নিউজ জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস জন এফ কেনেডি’তে (সিভিএন-৭৯) এক নাবিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে আরেক মার্কিন নাবিকের বিরুদ্ধে।

নৌবাহিনীর অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত নাবিক এভিয়েশন বোটসওয়েনস মেট অ্যাপ্রেন্টিস জেজরিয়ন রড্রিগেজের বিরুদ্ধে বিপজ্জনক কাজের মাধ্যমে হত্যা, অনিচ্ছাকৃত নরহত্যা, লোডেড আগ্নেয়াস্ত্র দিয়ে সাধারণ হামলার তিনটি অভিযোগ এবং বেপরোয়া আচরণের আরও তিনটি অভিযোগ আনা হয়েছে।

গত ৬ জুন কেনেডি রণতরিতে দায়িত্ব পালনকালে রড্রিগেজ তার সহকর্মী নাবিক জেসি ব্রাসওয়েলকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ভার্জিনিয়ার প্রধান মেডিকেল পরীক্ষকের কার্যালয় ব্রাসওয়েলের মৃত্যুকে সরাসরি ‘হত্যাকাণ্ড’ হিসেবে ঘোষণা করেছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রড্রিগেজ পূর্বেও মারাত্মক শৃঙ্খলাভঙ্গ করেছেন। তিনি গত ফেব্রুয়ারি ও মে মাসে তিনটি পৃথক ঘটনায় রণতরিটিতে থাকা অন্য তিন নাবিকের দিকে লোডেড সার্ভিস পিস্তল তাক করেছিলেন।

গত ২৯ জুলাই নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ গ্রহণ করে। ঘটনাটি নিয়ে বর্তমানে আর্টিকেল-৩২ শুনানির প্রস্তুতি চলছে বলে ইউএসএনআই নিউজের হাতে আসা নথি থেকে জানা গেছে।

ইউএসএস জন এফ কেনেডির এ ঘটনায় রড্রিগেজের বিরুদ্ধে হত্যা ও অনিচ্ছাকৃত নরহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর নৌ-তদন্ত সংস্থা (এনসিআইএস) এই মর্মান্তিক ঘটনার পেছনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

এক বিবৃতিতে এনসিআইএস জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপট সঠিকভাবে উদ্ঘাটনের জন্য এনসিআইএস একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।’

গুলি চালিয়ে বিমানবাহী রণতরিতে মার্কিন নাবিককে হত্যা