সৌদির রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১৮ নভেম্বর) হওয়া এই বিস্ফোরণের আগে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানোা হয়নি বলে জানিয়েছে এএফপি।
স্থানীয়রা জানান, শক্তিশালী এই বিস্ফোরণে রিয়াদের বিভিন্ন এলাকা ঘরবাড়ি কেঁপে উঠেছে। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বিস্ফোরণের শব্দকে ‘অত্যন্ত বিকট’ বলে বর্ণনা করেছেন।
এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের শব্দে তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। রাজধানীর উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, ‘কোনো সতর্কবার্তা না পেয়ে বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কজনক।’
বিস্ফোরণের সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে তারা ধোঁয়া দেখতে পেয়েছেন।
এদিকে হুতেদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, আজ বুধবার সৌদির আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের সামরিক, বেসামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে হুতিদের চালানো গত কয়েক সপ্তাহের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। এ ঘটনায় দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
(2)-6182f1.jpg)
