logo

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহরদাদ আখলাগি

দ্য ডন
দ্য ডন
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহরদাদ আখলাগি
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: ফরেন পলিসি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। মঙ্গলবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

মেহরদাদ আখলাগি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন কার্যক্রম তদারকি করে এই প্রতিষ্ঠান।

পরবর্তী সময়ে তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের শুরুর দিকে নিহত হন। এরপর কিছু সময়ের জন্য সামরিক কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান।

এবার সেই পদে মেহরদাদ আখলাগিকে নিয়োগের প্রস্তাব দেওয়া হলো। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে হলে প্রথমে ইরানের সংসদের অনুমোদন পেতে হবে। সংসদে মনোনয়ন অনুমোদিত হওয়ার পরই তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারবেন।