logo

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব আমরা: শুভেন্দু অধিকারী

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব আমরা: শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ‘দখল করে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য স্লোগান দেওয়ার আগে পিওকে-র স্বাধীনতা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইর আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জনিয়েছেন তিনি। অনুষ্ঠানে একসঙ্গে ১০ হাজার মানুষের সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গান গাওয়া হয়।

গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের আয়োজিত ‘অপারেশন সিঁদুর’-বিরোধী মিছিলের তীব্র প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ফিলিস্তিন বা কাশ্মীর নিয়ে কথা বলার আগে তাদের পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) স্বাধীনতার কথা বলা উচিত।

শুভেন্দু অধিকারী বলেন, “তোমরা কি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছ? কেন? ফিলিস্তিনের কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লেখো… মনে রেখো, আমরা অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব।”

এ সময় তিনি তৃণমূল কংগ্রেস ও পূর্ববর্তী বাম সরকারগুলোর কড়া সমালোচনা করে ঐতিহ্য ক্ষুণ্ণ করার অভিযোগ তোলেন। দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বামপন্থিদের নিয়ন্ত্রণে ছিল, যা শিক্ষার্থীদের ভারতের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং বাঙালি সংস্কৃতি থেকে দূরে সরিয়ে রেখেছিল।

শুভেন্দু বলেন, ‘তাদের (কমিউনিস্টদের) বাড়িতে আপনি কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি খুঁজে পাবেন না।’

একই সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আপস করে চলেছে। তার মতে, নির্বাচনে ফায়দা লুটতেই রাজ্য সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিবলয়কে ক্যাম্পাসে টিকিয়ে রেখেছে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব আমরা: শুভেন্দু অধিকারী