ইরানি হামলায় ৮টি এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে আল-মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে চালানো এই হামলায় ‘এ-টেন থান্ডারবোল্ট’ যুদ্ধবিমান একটি ডানা হারিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের এই হামলায় অন্তত আটটি ‘এফ-ফিফটিন’ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর বিমানগুলোকে পুনরায় বহরে যুক্ত করা হয়েছে। তবে হামলায় সরাসরি আঘাতপ্রাপ্ত ‘ওয়ার্থহগ’ নামে পরিচিত একটি ‘এ-টেন থান্ডারবোল্ট’ যুদ্ধবিমানের একটি ডানা খসে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলাটি মূলত ইরানের পাল্টা প্রতিশোধমূলক অভিযানের অংশ। এর আগে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে আক্রমণের চেষ্টার জবাবে তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এই ঘটনার পরপরই ইরান প্রতিক্রিয়া জানায়। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মার্কিন বাহিনীর আটটি তেল ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ঐ বিমানঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আকাশপথে ইরানের ছোঁড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে জর্ডানে মোতায়েনরত মার্কিন বাহিনী ৩০টিরও বেশি ‘পেট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং সেগুলো উক্ষেপণ করে।
