logo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়ার তথ্য ভারতের জানা নেই

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়ার তথ্য ভারতের জানা নেই
ব্রিফিংয়ে কথা বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : এএনআই

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার কেউ প্রতিনিধিত্ব করবেন কি না, এ বিষয়ে ভারতের জানা নেই। এমনটিই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নয়াদিল্লি প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে প্রথম আলো অনলাইন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আসার জন্যও আনুষ্ঠানিকভাবে আগেই আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। সেই আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আসরে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে, শুক্রবারের ব্রিফিংয়ে হিমবাহধসে নেপালে সৃষ্ট ঢলের বিষয়ে বিভিন্ন তথ্য দেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘নেপালে এখনো ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয় নাগরিক। এ বিষয়ে নেপাল ভারতের সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।’