logo

সৌদি আরবে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান রুবিওর

সৌদি আরবে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান রুবিওর
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: রয়টার্স

সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলাসহ দেশটির ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, নিরীহ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার পরিচয় দিচ্ছে এসব নিন্দনীয় হামলা। এগুলো এখনই বন্ধ করতে হবে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের ওই হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। হামলায় একজন আমেরিকান নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি হুতিরা।