logo

বর্ণাঢ্য আয়োজনে ৯৬তম সৌদি জাতীয় দিবস উদ্‌যাপিত

রফিক চৌধুরীসৌদি আরব
বর্ণাঢ্য আয়োজনে ৯৬তম সৌদি জাতীয় দিবস উদ্‌যাপিত
৯৬তম সৌদি জাতীয় দিবস উদযাপিত। ছবি: এশিয়া পোস্ট

‎​আরবের আবহমান ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি আর গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতায় উদযাপিত হলো সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস। ‘আমাদের বাড়ি’ এই রূপকল্পকে সামনে রেখে গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল এক অভূতপূর্ব উৎসবের আবাহন।

‎দিনটি উদযাপন উপলক্ষে লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দা ও প্রধান প্রধান শহরগুলোতে আয়োজন করা হয় আকর্ষণীয় র‌্যালি, সামরিকসমরস্ত্র পদর্শন প্যারেড, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী। এসব আয়োজনে সৌদি নাগরিকদের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরাও।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী দীর্ঘ দিন ধরেই সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। উৎসবের এই দিনে দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন তারা।

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন। দেশের শান্তি, সমৃদ্ধি ও অর্জিত সকল নেয়ামতের জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে বাদশাহ তার বাণীতে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রেখে ‘ভিশন ২০৩০’-এর আলোকেই সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ঐক্য, ঐতিহ্য ও সাফল্যকে সঙ্গী করে একটি আধুনিক সৌদি আরব গড়ে তোলাই এখন মরুর এই দেশটির মূল লক্ষ্য।

‘ঐতিহ্যের শিকড়কে আঁকড়ে ধরে আধুনিকতার চূড়ায় পৌঁছানোর যে সংকল্প সৌদি আরব গ্রহণ করেছে, তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এই ৯৬তম জাতীয় দিবসে। আর এই অগ্রযাত্রায় সৌদির সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অতিক্রম করা বাংলাদেশিরাও যেন এই উৎসবের সমান অংশীদার।’