যতই জোর খাটানো হবে, ততই মনোবল মজবুত হবে: নাসিরুদ্দিন শাহ

ভারতের মোদি সরকারের সরকারের সমালোচনায় ফের সরব হয়েছেন প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তার মধ্যেই নিজেকে গর্বিত ‘দিমাগী নকশাল’ বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বক্তব্য দিয়েছেন নাসিরুদ্দিন।
তিনি বলেন, ‘এই সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং তরুণ প্রজন্মের মনোবল ভেঙে দেওয়ার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে।’ প্রথমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তারপরে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং বর্তমানে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় হওয়া বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে এই আচরণ মানুষ ভুলে যাবে না। যতই চেষ্টা করুক ওরা, সব মনে থেকে যাবে। যতই জোর খাটানো হবে, ততই মনোবল মজবুত হবে।’
নাসিরউদ্দিন শাহ’র ফেসবুক ভিডিও লিংক
বিজেপির তাঁবেদারি করা মিডিয়ার একাংশ এবং বিজেপির আইটি সেলেরও সমালোচনা করেছেন তিনি। প্রবীণ ওই অভিনেতার দাবি, তাকে এবং যে কোনও সমালোচককেই ‘দেশবিরোধী’ বা ‘টুকড়ে-টুকড়ে গ্যাং’-এর মতো তকমা দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। এসব তারা তকমা দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। তবে এসব তারা গায়ে মাখছেন না। কারণ, দেশ এত দুর্বল নয় যে, এ সবের কারণে তার গণতন্ত্র ভেঙে পড়বে। তরুণ প্রজন্মকে আশীর্বাদ জানিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন প্রবীণ অভিনেতা।