ভারতে এবার মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে গেল ট্রাক, ১৫ জন নিহত

ভারতের মধ্যপ্রদেশের গালিওরের শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১৫ ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৭ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে শীতলা মাতা মন্দিরের কাছে একটি বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন ট্রাক ভক্তদের ভিড়ের ওপর উঠে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাকটি পুলিশের চেকপোস্ট ভেঙে এসে মন্দিরের বাইরের দেয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে ১৫ জন নিহতসহ মন্দিরের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবরাত্রি উপলক্ষে শীতলা মাতা মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। চিনোর দিক থেকে ধানের বস্তাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু রাস্তা দিয়ে নামার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি সোজা পুণ্যার্থীদের ওপর উঠে পড়ে এবং মন্দিরের প্রধান ফটক ও বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।
গওয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর দ্রুত ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে ১২ জন মারা যান। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন। অন্যদের পাশাপাশি তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে এসএসপি জানিয়েছিলেন যে দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৫ জন মারা যান। অন্তত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, যারা নিহত হয়েছেন তারা সবাই ভক্ত এবং বড় দল নিয়ে মন্দিরের দিকে এসেছিলেন।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহানও ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানের জন্য অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন পাঠানো হয়। মোট ২৯ জন বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
চৌহান উল্লেখ করে বলেন, নবরাত্রি উপলক্ষে রাস্তায় যে ব্যারিকেড ও পুলিশ চেকপয়েন্ট বসানো হয়েছিল, তা অতিক্রম করে ট্রাকটি কীভাবে ভেতরে ঢুকে পড়ল, সে বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার জনপ্রিয় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জন দর্শনার্থী নিহত হয়েছেন। এ সময় পদদলিত হওয়া শতাধিক মানুষের মধ্যে কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপে দেবিদর্শনে উপচে পড়া ভিড়ের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, পূজামণ্ডপে পদদলিত হওয়া অন্তত ৩৫ জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে।
কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে গিরিশ পার্ক থানার অধীন সারদা পার্কের (চোরবাগান) পূজামণ্ডপের বহির্গমন ফটকে পদদলনের ঘটনা ঘটে। আহত সবাইকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, কন্ট্রোল রুম, দমকল বাহিনী, কলকাতা পুলিশ, দুর্যোগ মোকাবিলা দলের সদস্য, চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপটি আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।



