logo

হরমুজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সাবমেরিন আটক করল ইরান

আল মায়াদিন
আল মায়াদিন
হরমুজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সাবমেরিন আটক করল ইরান
হরমুজ প্রণালিত টহলরত ইরানের আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা। ছবি: ওয়ানা এজেন্সি

কৌশলগত হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে অত্যাধুনিক মার্কিন মানববিহীন ডুবোযান বা সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সম্প্রচারমাধ্যম আল মায়াদিন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

লেবাননের বৈরুতভিত্তিক প্যান-আরব স্যাটেলাইট চ্যানেলটি আইআরজিসিরি নৌবাহিনীর বরাতে জানিয়েছে, মঙ্গলবার ভোরে একটি জটিল গোয়েন্দা ও সামরিক অভিযান পরিচালনার সময় হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক মানববিহীন ডুবোযান (সাবমেরিন) আটক করা হয়েছে।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, আটক করা ডুবোযানটি বিশ্বের সর্বাধুনিক কিছু পানির নিচের প্রযুক্তিতে সজ্জিত এবং এটি ২০২৫ সালে মার্কিন সামরিক বহরে যুক্ত করা হয়েছিল। সাবমেরিনটি বর্তমানে যুদ্ধলব্ধ সামরিক সম্পদ হিসেবে জব্দ করা হয়েছে।

আটক করা সাবমেরিনটির ছবি ও ভিডিও ফুটেজ আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী।