নেপাল থেকে ভেসে আসা সিলিন্ডার নিতে হুড়োহুড়ি, নিন্দার ঝড়

‘কারও পৌষমাস তো কারও সর্বনাশ’। প্রকৃতির তাণ্ডবে মৃত্যুর মিছিল পড়েছে নেপালে। ভেসে গেছে উঁচু উঁচু ভবন, ব্রিজ, এনমকি আস্ত গ্রামও। বিশ্ব যখন নেপালের দুর্যোগে সহানুভূতি ও সাহায্যের হাত বাড়াচ্ছে, ঠিক তখনই দেখা মিলল তার উল্টো চিত্রের। এই দুর্যোগের সুযোগে কেউ কেউ আখের গোছাতে কোমর বেঁধে নেমে পড়েছেন।
নদীতে ভেসে আসা রান্নার গ্যাসে সিলিন্ডার, ঘরবাড়ির অংশ, কাঠের সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ভেসে আসা এসব সামগ্রীর লুটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে নিন্দায় সরব হয়ে উঠেছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, নেপালের রসুয়া জেলা ও ভারত-নেপাল সীমান্তসংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা নদীতে কাদা ও আবর্জনার সঙ্গে ভেসে আসছে ক্ষতিগ্রস্ত এবং দুর্গত মানুষের ঘরের নানা প্রয়োজনীয় সামগ্রী।
এর মধ্যে বিপুলসংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও ভেসে আসতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর অনেকে দড়ি, বাঁশ ও জাল নিয়ে নদী তীরে ভিড় জমান এবং প্রবল স্রোতের মধ্যে সাঁতরে বা নেমে ভেসে আসা জিনিসপত্র ও সিলিন্ডার পাড়ে তুলে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট হতেই চরম ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। তাদের একাংশ এই কাণ্ডকে ‘চরম অমানবিকতা ও হরিলুট’ হিসেবে আখ্যা দিয়ে মন্তব্য করছেন যে, যেখানে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ পরিবারের কান্না থামেনি, সেখানে অন্য মানুষের বিপদে জিনিসপত্র সংগ্রহে মেতে ওঠা চরম লজ্জাজনক।
তবে নেটিজেনদের আরেকটি পক্ষ বলছেন, ভয়াবহ বন্যায় বহু পরিবার তাদের ঘরবাড়ি ও সমস্ত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন; এমন বেঁচে থাকার তাগিদ ও খাদ্য সংকটের মুখেই তারা জরুরি রান্নার সামগ্রী সংগ্রহ করার মতো জীবনমুখী ঝুঁকি নিচ্ছেন।
গতকাল বুধবার তিব্বত সীমান্ত থেকে নেমে আসা ভোটেকোশী ও ত্রিশূলী নদীর প্রলয়ংকরী বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে। আর নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ জন। তাদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাই বেশি। অধিকাংশ বিদেশি নাগরিকই ভ্রমণের উদ্দেশে দেশটিতে অবস্থান করছিলেন।
🇳🇵 Nepal got hit by a flash flood that wiped out villages... Then this video starts circulating.
— Mario Nawfal (@MarioNawfal) August 26, 2026
People are in waist-deep mud, dragging cooking gas cylinders out of the water to use for later.
Families are missing, houses are gone, and this is what some people chose to do with…

