logo

ক্ষমতা ছাড়ার আগে কিউবা সমস্যার সমাধান চান ট্রাম্প, সামরিক অভিযানের ইঙ্গিত

ক্ষমতা ছাড়ার আগে কিউবা সমস্যার সমাধান চান ট্রাম্প, সামরিক অভিযানের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইউরোনিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই তিনি কিউবা ইস্যুর সমাধান করতে চান। এ ক্ষেত্রে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রাখার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবা সমস্যার সমাধান করতে চাই।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিউবার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং এটি কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন ট্রাম্প। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত। কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে নানা ধরনের দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্য তিনি কিছু করতে চান। তাদের স্বার্থেই কিউবা নিয়ে পদক্ষেপ নিতে আগ্রহী তিনি।

তবে কিউবার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট