logo

অফিসে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লেন নারী কর্মী

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
অফিসে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লেন নারী কর্মী
অফিসে সিগারেটের ধোঁয়া কারণে চাকরি ছেড়েছেন বেঙ্গালুরু নারী। ছবি: জাহ্নবী চাভাদার ‘এক্স’ থেকে নেওয়া

অফিসে সহকর্মীদের ধূমপানের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের বেঙ্গালুরুর এক নারী কর্মী। জাহ্নবী চাভাদ নামের ওই কর্মী তার পদত্যাগপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল চাকরি থেকে পদত্যাগ করেছি’।

Advertisement

জাহ্নবী চাভাদ তার বসের কাছে পাঠানো ইমেইলে স্পষ্ট উল্লেখ করেন, ‘অনুগ্রহ করে এই ইমেইলটিকে আমার পদত্যাগপত্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গ্রহণ করুন। কোম্পানিতে আমার শেষ কর্মদিবস হবে ২৫ আগস্ট, ২০২৬।’

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি সিগারেটের কোনো গন্ধই সহ্য করতে পারি না। যথাসাধ্য মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাছাড়া আমার তো বদলানোর কোনো প্রয়োজন নেই।’

পোস্ট করার পর পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত তা প্রায় ৫৬ লাখের বেশি ভিউ কুড়িয়েছে। কমেন্ট সেকশনে পরোক্ষ ধূমপানের সুনির্দিষ্ট স্থান জানতে চাওয়া হলে জাহ্নবী বলেন, অফিসের কেউ কেউ প্রতিনিয়ত ‘প্যান্ট্রি রুম’ ও ডাইনিং এরিয়ায় ধূমপান করতেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ধূমপান শেষে কেউ কেউ তার পাশে এসে বসতেন। ফলে পুরো লবি ও কাজের জায়গায় ক্রমাগত ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। ব্যক্তিগত সুরক্ষা হিসেবে মাস্ক পরার চেষ্টা করলেও তাতে কোনো সুফল পাননি বলে দাবি করেন জাহ্নবী।

তার এই সাহসী সিদ্ধান্ত অফিসে পরোক্ষ ধূমপানের শিকার হওয়া অসংখ্য মানুষের নজর কেড়েছে। নেটিজেনদের একটি বড় অংশ চাকরিতে টিকে থাকার চেয়ে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ায় জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

অনেকে মন্তব্য করেন যে, বিভিন্ন কর্মক্ষেত্রে নারী কর্মীদের কঠিন পরিস্থিতি সহ্য করে কাজ করতে হয়; তবে অতিষ্ঠ হয়ে ওঠা পরিস্থিতির বিরুদ্ধে তার প্রতিবাদ সত্যিই প্রশংসনীয়। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি বহুজাতিক বা পেশাদার প্রতিষ্ঠানে উন্মুক্ত স্থানে ধূমপান রোধে কার্যকর অভ্যন্তরীণ নীতি কেন প্রয়োগ করা হয়নি।

অফিসে সিগারেটের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লেন নারী কর্মী