logo

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত: ইরানের অর্থমন্ত্রী

বিবিসি
মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত: ইরানের অর্থমন্ত্রী
ইরানের পতাকা। ছবি: রয়টার্স

বৈশ্বিক অর্থনীতি থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন করতে দেশটির বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ বা ‘অপারেশন ইকোনিক আউটকাস্ট’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে এই নিষেধাজ্ঞা মোকাবিলায় নিজেরা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে তেহরান।

Advertisement

একই সঙ্গে এই নিষেধাজ্ঞা আরোপকে যুক্তরাষ্ট্রের ‘আরেকটি পরাজয়’ ডেকে আনবে বলেও দাবি করছে ইরান।

মার্কিন ট্রেজারি বিভাগ ইতোমধ্যে পাঁচটি প্রধান খাতের (ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও জাহাজ চলাচল) ওপর কঠোর বিধিনিষেধ আরোপসহ প্রায় ৬০টি সংস্থা, ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে মার্কিন এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরানের অর্থনীতি বিয়ষক মন্ত্রী আলী মাদানিজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, তেহরান এ ধরনের অর্থনৈতিক পদক্ষেপ মোকাবেলায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ এবং আগামী দুই বছরের জন্য বিশেষ পরিকল্পনাও হাতে রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি তাদের জন্য আরেকটি পরাজয় ডেকে আনবে। আমাদেরও নিজস্ব সরঞ্জাম রয়েছে এবং আমরা জানি কীভাবে খেলাটা খেলতে হয়।’

মাদানিজাদেহ আরও উল্লেখ করেন যে, চীন ও রাশিয়ার মতো বাণিজ্যিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের এই নীতি মেনে নেয়নি এবং অন্যান্য দেশও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি আশাবাদী।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের কৌশল সমাধান আনবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় বেইজিং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এর আগে ইরানের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম সংযুক্ত আরব আমিরাত তেহরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দেয়।

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত: ইরানের অর্থমন্ত্রী