logo

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রেসটিভি
প্রেসটিভি
রোয়া নিউজ
রোয়া নিউজ
জেরুজালেম পোস্ট
জেরুজালেম পোস্ট
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কৌশলগত হরমুজ প্রণালিতে অবস্থিত লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ (লঞ্চার) লক্ষ্যবস্তু করায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এর জবাবে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।

Advertisement

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরানের বিভিন্ন অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে রাজধানী তেহরান, শিরাজ, কারাজ ও খোররামাবাদ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যম ফার্স নিশ্চিত করেছে।

রোববার (৩১ আগস্ট) ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পরই জর্ডানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরালের প্রতিবেশী দেশটিতে থাকা মার্কিন মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি লক্ষ্য করে তেহরান ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, জর্ডানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলা চালাচ্ছে ইরান। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। প্রায় সব ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে নিয়োজিত মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। তবে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

কাতারে অবস্থিত মার্কিন আল উদেদ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে অসমর্থিত সূত্রের বরাতে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম ফার্স। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর ঘনিষ্ঠ ওই চ্যানেলটি জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নতুন দফার হামলায় প্রণালিতে থাকা ‘অবাধ্য জাহাজ’ এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করা হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের