logo

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত

টিআরটি ওয়ার্ল্ড
টিআরটি ওয়ার্ল্ড
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত
সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত একটি বহুতল ভবন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধা।হামলায় দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ৮০ তলা বিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে এ হামলার ঘটনা ঘটে। এতে ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে সামরিক বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

সৌদির রাজধানীতে একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি রিয়াদের

৩৮৫ মিটার উচ্চতার পিআইএফ টাওয়ারটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর ও তেলনির্ভরতা কমানোর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত এই ভবনে দেশটির ৯০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনাকারী সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর রয়েছে। তহবিলটির চেয়ারম্যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে জোট। রিয়াদে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।