logo

ট্রাম্পের ভাষণ চলাকালে অধিবেশন ওয়াক আউট করলেন কিউবান নেতারা

রয়টার্স
রয়টার্স
ট্রাম্পের ভাষণ চলাকালে অধিবেশন ওয়াক আউট করলেন কিউবান নেতারা
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও অধিবেশন ওয়াকআউট করেন কিউবান নেতারা (ডানে)। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কিউবা সরকারকে তীব্র আক্রমণ করে পতনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাভানার বিদ্যমান শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্র একটি ‘মৌলিক পরিবর্তন’ চায় বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিউবা এখন সম্পূর্ণ একটি ব্যর্থ রাষ্ট্র এবং খুব শিগগিরই দলটির পতন ঘটবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্পের এই আক্রমণাত্মক ভাষণ চলাকালেই ক্ষোভ জানিয়ে অধিবেশন ওয়াক আউট করে কক্ষ থেকে বেরিয়ে যান কিউবার প্রতিনিধিদলের সদস্যরা।

সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প বলেন, কিউবার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এমন এক জায়গায় পৌঁছেছে, যা আগে কখনো দেখা যায়নি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র নিজের দোরগোড়ায় বা ঘরের কাছে বিদেশি শত্রুদের এমন কোনো আস্তানা গড়ে তুলতে দেবে না, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়।

ট্রাম্প আরও জানান, কিউবার ওপর কূটনৈতিক চাপ ও কৌশলগত পদক্ষেপগুলো পর্যালোচনার দায়িত্বে রয়েছেন কিউবান বংশোদ্ভূত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিওর নেতৃত্বে ওয়াশিংটন কিউবার বিষয়ে নীতি নির্ধারণ করছে এবং সেখানে মৌলিক রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।