logo

নেপালে প্রাণহানি বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত পর্যটক

সিএনএন
সিএনএন
কাঠমান্ডু পোস্ট
কাঠমান্ডু পোস্ট
নেপালে প্রাণহানি বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত পর্যটক
শুক্রবার নেপালে সেনাবাহিনীর সদস্যরা একটি পরিবারকে হেলিকপ্টার থেকে নামতে সহায়তা করছেন। ছবি: সিএনএন

নেপাল-চীন সীমান্তে পাহাড়ি ঢল, বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। হিমালয় অঞ্চলে গত বুধবারের এই প্রলয়ঙ্করি দুর্যোগে এখনও সীমান্ত এলাকার প্রায় ১ হাজার ৩০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে শত শত পর্যটকও রয়েছেন। চরম প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির মুখোমুখি হয়েও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, হিমবাহধসে নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আরও ১ হাজার ৩০০ জন নিখোঁজ রয়েছেন। দুর্গম অঞ্চলের কিছু অংশে এখনও জরুরি কর্মীরা পৌঁছাতে পারেননি।

আকস্মিক এই বন্যার ঘটনয় এখন পর্যন্ত শতাধিক পর্যটককে উদ্ধার করেছে নেপাল কতৃপক্ষ। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা, ৯ জন দক্ষিণ কোরীয়, দুজন ইতালীয় এবং দুজন মার্কিন নাগরিকসহ মোট ১১৭ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

নেপাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এরই মধ্যে বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে। তবে পাহাড়ি এলাকায় সড়ক ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ ও উদ্ধার পৌঁছাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে।

ছবি ও ভিডিও ফুটেজে নেপালের অন্যতম ক্ষতিগ্রস্ত নুয়াকোট জেলায় ধ্বংসস্তূপের চিত্র উঠে এসেছে। সেখানকার ঘরবাড়ি ও রাস্তাঘাট কাদামাটিতে পুরোপুরি তলিয়ে গেছে; অক্ষত গাছগুলোতেও আটকে থাকতে দেখা গেছে ভেসে আসা ধ্বংসাবশেষ।

একই সঙ্গে তিব্বতের শিগাতসে প্রশাসনিক এলাকায় নদীর পাড়ঘেঁষা দুই লেনের পুরো একটি সড়ক মাটির নিচে চাপা পড়েছে। অন্যদিকে, আকাশ থেকে তোলা কৃত্রিম উপগ্রহের ছবিতে নেপাল-চীন সীমান্তে ধসে পড়া মাটিতে একটি বিশাল কৃত্রিম হ্রদ তৈরি হতে দেখা গেছে। যে কোনো মুহূর্তে এই সাময়িক বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে নতুন করে প্লাবন দেখা দিতে পারে বলে তীব্র সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেপালে প্রাণহানি বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত পর্যটক