logo

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ

এনডিটিভি
এনডিটিভি
ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ
ডেনমার্কের পতাকা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের ডেনমার্কে কাজের সুযোগ দিতে পারবেন যোগ্যতাসম্পন্ন নিয়োগকর্তারা।

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী, নতুন এ ব্যবস্থা ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়াবে। এর আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনের নাগরিকরাও এ কর্মসংস্থান ব্যবস্থার আওতায় থাকবেন। তালিকায় রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডার নামও। ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে নতুন এ অভিবাসন পথ ডেনমার্কের সব নিয়োগকর্তার জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট কোনো যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কমপক্ষে দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। ডেনমার্কে ওই প্রতিষ্ঠানের অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মীও থাকতে হবে।

এসব শর্ত পূরণকারী নিয়োগকর্তাদের ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর তারা নির্ধারিত শর্ত পূরণের একটি সনদ পাবেন। ওই সনদ পাওয়ার পরই নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করা যাবে।

নতুন ব্যবস্থার আওতায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।