সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন

সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কানাডীয় লেখিকা অ্যান কারসনকে সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কা দেওয়া হয়েছে। তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে তার ‘সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য, যা ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে এক কৌতুকপূর্ণ ও সৃজনশীল মিথস্ক্রিয়ার মাধ্যমে সমসাময়িক সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করেছে’।
দীর্ঘ কর্মজীবনে অ্যান কারসন কবিতা লেখার পাশাপাশি অনুবাদ করেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার প্রায় সব সাহিত্যকর্মেই শব্দ নিয়ে ভাষাবিদের গভীর অনুরাগ ও নতুন অর্থের সন্ধানে কবির আকাঙ্ক্ষার এক মেলবন্ধন দেখা যায়। তিনি নিজেই শব্দের ব্যুৎপত্তিকে তার সব কাজের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত করেছেন।
অ্যান কারসন ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশ করেন। পুরো কর্মজীবনজুড়ে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম দীর্ঘ ৫০ বছর গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। এ কারণে কে এই পুরস্কার পেতে পারেন, তা আগে থেকে নিশ্চিতভাবে ধারণা করা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২২ জন সাহিত্যিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন নারী। এ ছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
