logo

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় ভারতীয় ইউটিউবার নিহত

টাইমস অব ইন্ডিয়া
টাইমস অব ইন্ডিয়া
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় ভারতীয় ইউটিউবার নিহত
নিহত আস মোহাম্মদ মোটরবাইক চালানোর সময় ভিডিও ভ্লগ করতেন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

স্পোর্টস বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা লেগে ভারতের উত্তরাখণ্ডে ২৫ বছর বয়সি এক জনপ্রিয় ইউটিউবার নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার দুপুরে দেরাদুন-পাওন্তা সাহিব জাতীয় মহাসড়কের সাহাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আস মোহাম্মদ রুরকির বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার দিনই দেরাদুন থেকে স্পোর্টস বাইকটি কিনেছিলেন মোহাম্মদ। পরে বাইকটি নিয়ে হিমাচল প্রদেশের পাওন্তা সাহিবের দিকে যাচ্ছিলেন তিনি। পথে সাহাসপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেন।

সাহাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ রাওয়াত বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর গুরুতর আহত হন মোহাম্মদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মোহাম্মদ মোটরবাইক চালানোর সময় ভিডিও ব্লগ বা ভ্লগ তৈরি করতেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় ভারতীয় ইউটিউবার নিহত