logo

ফের সরকারি কর্মীদের সৌদি ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফের সরকারি কর্মীদের সৌদি ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে সৌদি আরবে কর্মরত জরুরি নয়, এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ওই পোস্টে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, গত ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়তে বলা হয়েছে।

বিমানবন্দরে হামলার ঘটনার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের দেশটির যে কোনো বিমানবন্দর ব্যবহারের জন্য মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে দূতাবাস।

এ ছাড়া সৌদি আরবে সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। দেশটির বিমানবন্দর ব্যবহার করার সিদ্ধান্ত নিলে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

এর আগে, ২১ অক্টোবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও চার দেশ থেকে মার্কিন দূতাবাসের কূটনীতিক, কর্মী ও তাদের পরিবারকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।