logo

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা আমিরাত প্রেসিডেন্টের

এশিয়া পোস্ট নিউজ, দুবাই (সংযুক্ত আরব আমিরাত)
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা আমিরাত প্রেসিডেন্টের
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বামে) ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

Advertisement

একই সঙ্গে পৃথক অভিনন্দন বার্তার মাধ্যমে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতের শীর্ষ নেতারা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান সুদৃঢ় দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ভবিষ্যতে আরও উত্তরোত্তর সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে যৌথ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা আমিরাত প্রেসিডেন্টের