logo

নেপালের বন্যায় ভাইরাল সেই বাড়িটি এখনো কি টিকে আছে

এনডিটিভি
এনডিটিভি
নেপালের বন্যায় ভাইরাল সেই বাড়িটি এখনো কি টিকে আছে
চারপাশের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সবুজ রঙের বাড়িটি স্রোতের মধ্যে টিকে ছিল। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া।

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার ধ্বংসযজ্ঞের মধ্যে একটি সবুজ রঙের বাড়িকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। চারদিকে পানির তীব্র স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো—এর মধ্যেও অলৌকিকভাবে দাঁড়িয়ে ছিল বাড়িটি। পরে জানা গেছে, সেখানে আশ্রয় নেওয়া পরিবারের সদস্যরাও প্রাণে বেঁচে গেছেন।

Advertisement

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রবল বন্যার পানিতে চারপাশের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ভেসে গেলেও সবুজ রঙের বাড়িটি স্রোতের মধ্যে টিকে আছে। দ্রুতগতির পানির তোড়ে ধ্বংসস্তূপ ও নানা ধরনের বস্তু ভেসে যেতে দেখা যায়। তবুও বাড়িটি ভেঙে পড়েনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাড়ির ভেতরে থাকা পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাদের জন্য প্রার্থনা করতে থাকেন।

পরবর্তীতে আরেকটি ভিডিও প্রকাশিত হলে জানা যায়, ওই পরিবারের সদস্যরা বন্যা থেকে জীবিত উদ্ধার হয়েছেন। এতে স্বস্তি প্রকাশ করেন নেটিজেনরা। দুই ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের নজর কাড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বাড়িটির দৃঢ়তা নিয়েও শুরু হয় আলোচনা। অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হলেও কীভাবে বাড়িটি এত শক্তিশালী স্রোতের মধ্যেও টিকে রইল।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে বাড়ির ভেতরে থাকা মানুষগুলোর মানসিক অবস্থা কেমন ছিল, তা কল্পনা করাও কঠিন। আরেকজন লেখেন, শক্তিশালী নির্মাণশৈলীর গুরুত্বের এটি একটি উজ্জ্বল উদাহরণ। কেউ কেউ বাড়িটির নির্মাতার প্রশংসাও করেছেন।

নেপালের বন্যায় ভাইরাল সেই বাড়িটি এখনো কি টিকে আছে