logo

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণের কারণে নাকাল জনজীবন। ছবি: অনলাইন

ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি। ভয়াবহ এ দূষণ নিয়ে চরম বিপাকে দেশটির সরকার। দূষণ কমাতে নানা উদ্যোগও ব্যর্থ হচ্ছেন মন্ত্রীরা।

এবার দূষণ কমাতে ব্যতিক্রমি এক উদ্যোগ নিয়েছে দেশটির পরিবেশ ও পরিবহনমন্ত্রী। আর তা হলো- এখন থেকে ৫০ শতাংশ কর্মী ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়িতে বসে কাজ করবেন। বায়ুদূষণের ফলে রাস্তায় গাড়ির চলাচল কমাতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। নিজ নিজ দপ্তরের ৫০ শতাংশ কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দিল্লির দুই মন্ত্রী। শুক্রবার (১৩ নভেম্বর) পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এই জরুরি সিদ্ধান্ত জানান।

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থা কী

সরকারি সূত্রমতে, মন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীনে থাকা পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরে এই নিয়ম কার্যকর হবে। একইভাবে পরিবহনমন্ত্রী পঙ্কজ সিংয়ের দায়িত্বে থাকা পরিবহন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকেই দাপ্তরিক কাজ সারবেন।

দূষণ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ৪০৩ ছাড়িয়ে ‘মারাত্মক’ স্তরে পৌঁছায়। বিকেল ৪টা নাগাদ তা কিছুটা কমে ৩৭৩-এ নামলেও বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়ে গেছে।

দিল্লি যেন গ্যাস চেম্বার, বায়ু বায়ুদূষণ কমাতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা

অবশ্য জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে এই সিদ্ধান্তে কিছু ছাড় রাখা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বাড়ি থেকে কাজ করার এই নিয়ম শুধু সচিবালয়ের দাপ্তরিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা যথারীতি অফিসে এসেই দায়িত্ব পালন করবেন।