logo

সপ্তমীর রাতে কলকাতায় ৮৩৩টি মামলা, আটক ৬১

কলকাতা ব্যুরো , পশ্চিমবঙ্গ, ভারত
সপ্তমীর রাতে কলকাতায় ৮৩৩টি মামলা, আটক ৬১
সপ্তমীর রাতে কলকাতায় ৮৩৩টি মামলা। ছবি: এশিয়া পোস্ট

পুজোর ভিড় উচ্ছ্বাস আনন্দ এর মধ্যেও আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতায় সপ্তমীর রাতে একদিন এই গ্রেপ্তার করা হয়েছে ৬১ জনকে। একই সাথে ৮৩৩টি মামলা দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে সোমবার (১৯ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও জানায়, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলানোর পাশাপাশি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী কড়া অবস্থান নিয়েছে।

উৎসবের রাতে বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে কলকাতা ট্রাফিক পুলিশ মোট ৮৩৩টি মামলা হয়েছে।

তবে কোন ক্ষেত্রেই আইন অমান্যকারীদের কোনো গাড়ি কোনো গাড়ি বা বাইক বাজেয়াপ্ত করা হয়নি। পুলিশ জানিয়েছে পূজোর দিনগুলোতে উপচে পড়া ভিড়ের মধ্যে পথদুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের সুরক্ষায় পুলিশের এই বিশেষ চেকিং ও কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে। উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের আনন্দ যাতে বিঘ্নিত না হয় এবং শহরের সড়ক নিরাপত্তা বজায় থাকে, তার জন্য ট্রাফিক পুলিশের এই কঠোর অবস্থান ও নিরাপত্তামূলক ব্যবস্থা আগামী দিনগুলোতেও জারি থাকবে।