logo

আমেরিকা ইজ ব্যাক: ট্রাম্প

আমেরিকা ইজ ব্যাক: ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন শক্তির পুনরুজ্জীবনের কথা তুলে ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে (আমেরিকা ইজ ব্যাক)’।

একই সঙ্গে তার দেশ ‘আমেরিক আজ আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী’ বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে এবং আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

সামরিক সক্ষমতার বিষয়ে তিনি জানান, গত ১২ মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। চলতি মেয়াদে সামরিক খাতে এই বিনিয়োগের পরিমাণ মোট ১ দশমিক ৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারে পৌঁছাবে বলে জানান তিনি।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, একটি নতুন প্রাণশক্তিতে উদ্দীপ্ত ও অত্যন্ত শক্তিশালী যুক্তরাষ্ট্রের সম্পদ, শক্তি, চেতনা ও গতিশীলতার ওপর ভর করে পুরো বিশ্ব আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানকে একসময় ‘বিশ্বের বিপদের বিনিময়ে শক্তি সঞ্চয় করার সুযোগ দেওয়া হয়েছিল’। তবে তেহরানকে ‘সন্ত্রাস ছড়ানো’ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আড়ালে পারমাণবিক বোমা তৈরির ‘উন্মত্ত দৌড়’ থামিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘যদি তারা সফল হতো, তাহলে সেই দুষ্ট শাসনব্যবস্থা চিরকাল ধরে সন্ত্রাস ও মৃত্যু ছড়ানোর স্বাধীনতা পেত।’