logo

ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘোষণায় আবারও বাড়ল তেলের দাম

ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘোষণায় আবারও বাড়ল তেলের দাম
থ্রি-ডি চিত্রে তেলের ব্যারেল ও ঊর্ধ্বমুখী শেয়ারের গ্রাফ দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ফিউচার প্রােইস ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৭৩ ডলারে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮৯ দশমিক ৭২ ডলারে।

চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ বৃদ্ধি। অন্যদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ১০৬ ডলারের মাইলফলক অতিক্রম করা ডব্লিউটিআই ক্রুডের দাম চলতি মাসে প্রায় ৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

কেপলার জানায়, গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে বড় ধরনের তারতম্য দেখা গেছে। এই দিনগুলোতে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ হয়েছে। সাম্প্রতিক দিনগুলোর তথ্য প্রাথমিক ও চূড়ান্ত হিসাবের পর তেল পরিবহনের এই সংখ্যা আরও বাড়তে পারে।

গত সোমবার জ্বালানি বিশ্লেষক সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটিই সর্বোচ্চ রপ্তানি।