logo

ইয়েমেনের মাটিতে এক মাসেই ঝরেছে ১৫০০ সেনার প্রাণ

ইয়েমেনের মাটিতে এক মাসেই ঝরেছে ১৫০০ সেনার প্রাণ
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘাতে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি। ছবি: আল মাসিরাহ টিভি

লোহিত সাগরের কৌলশগত উপকূলীয় অঞ্চলে মাসব্যাপী চলমান রক্তক্ষয়ী সংঘাতে এক হাজার ৫০০ জনের বেশি ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। নিহতরা ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সেনা।

ইয়েমেন সরকারের সমর্থক ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের একটি আনুষ্ঠানিক বিবৃতির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জুমহুরিয়া টিভি জানায়, গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হামলার ঘটনায় সরকারি যৌথ বাহিনীর ৫০০-এর বেশি সদস্য নিহত এবং অন্তত ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও দাবি করা হয়, একই সময়ের পাল্টা সামরিক জবাবে এক হাজারের বেশি হুতি যোদ্ধা নিহত এবং আরও হাজার হাজার যোদ্ধা মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে যুদ্ধের ময়দান থেকে পাওয়া হতাহতের এই বিপুল পরিসংখ্যান আল-জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে।

সম্প্রতি দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলে টানা নয় ঘণ্টার তীব্র লড়াইয়ের মুখে পিছু হটতে বাধ্য হয় ইয়েমেনের সরকারি বাহিনী। ওই লড়াইয়ে সৌদি আরব-সমর্থিত বাহিনীর কমান্ডারদের সম্মুখসারিতে দেখা যায়নি। বিধায় উপকূলীয় অঞ্চল ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি নিজেদের দখলে হুতি বিদ্রোহীরা। তবে দখলকৃত অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রিয়াদ।