logo

বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন: অমিত শাহ

টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন: অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ‘ধর্মীয় নিপীড়নের’ কারণে আগত হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য তাদের ‘নাগরিকত্ব সংশোধন আইন’ (সিএএ)-এর অধীনে আবেদন করতে হবে বলে জানান তিনি।

Advertisement

শুক্রবার (২০ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর পরিদর্শনে কাওয়াখালিতে আয়োজিত এক জনসভায় দেওয়া ভাষণে এই ঘোষণা দেন অমিত শাহ।

তিনি বলেন, হিন্দু, শিখ ও জৈন শরণার্থী যারা ‘ধর্মীয় নিপীড়নের’ কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে সিএএ-এর অধীনে আবেদন করেছেন, তারা ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটা আমার প্রতিশ্রুতি।

সিএএ-এর অধীনে আসা আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের আটজন জেলা কালেক্টরকে (জেলা শাসক) যোগ্য আবেদনকারীদের সরাসরি নাগরিকত্ব প্রদানের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিকা জারি করে সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা কালেক্টরদের এই ক্ষমতা হস্তান্তর করে, যা এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির এখতিয়ারে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে, প্রত্যেক শরণার্থীকে মর্যাদার সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

বক্তব্যে সিএএ বিরোধিতার জন্য পশ্চিমবঙ্গ সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, ‘যখন আমরা সিএএ চালু করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপহাস করতেন। তিনি বলতেন যে, আমরা এই আইনটি কার্যকর করতে পারব না, কারণ তার সরকার আমাদের তা করতে দেবে না।’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মমতা দিদি, আপনি আইনটি কার্যকর করতে রাজি হননি, কিন্তু আপনাকে এবং আপনার সরকারকে যেতে হয়েছিল। এখন এখানে বিজেপি সরকার আছে। রাজ্য সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে রাজ্য থেকে বহিষ্কার করবে।’

বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন: অমিত শাহ