নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে ওয়াঙ্গারাতা শহরে ৬৫ বছর বয়সি নারী সংসদ সদস্য (এমপি) হেলেন হেইনসের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হেইনসের অস্ত্রোপচারের পর একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে। তার আরেক পা বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
সোমবার (১৯ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যে নিজের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি দ্রুতগতির সাদা ল্যান্ডক্রুজার গাড়ি দিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এরপর চালক গাড়িটি ঘুরিয়ে দ্বিতীয়বারের মতো তার ওপর তুলে দেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির ধাক্কায় অস্ট্রেলীয় এমপি হেইনস আহত হওয়ার ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগে ওই ব্যক্তিকে আগামীকাল বুধবার আদালতে হাজির করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যম এর আগে অভিযুক্ত হিসেবে পরিবেশকর্মী ব্রেন্ডান নুজেন্টের নাম প্রকাশ করেছিল। তার বাবা রড নুগেন্ট ও স্বামী ক্রিস্টিন কানিংহাম জানিয়েছেন, হেইনসের সঙ্গে তার ২০ বছরের বেশি সময়ের বন্ধুত্ব ছিল। এই ‘বিস্ময়কর ও ভয়াবহ অপরাধের’ পর তাকে সহায়তা করা স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ঘটনার সময় এক সাহসী নাপিত এগিয়ে এসে হামলাকারীর হাত থেকে ছুরি কেড়ে নেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে ঘিরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গুরুতর আহত হেইনসকে আকাশপথে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়া হয়।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা। হামলার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ ও সন্ত্রাসবাদবিরোধী বিশেষ দল যৌথভাবে তদন্ত শুরু করেছে।
হেলেন হেইনস একজন রাজনীতিকের পাশাপাশি সাবেক নার্স, গবেষক এবং তিন সন্তানের মা। গরুর খামারে বেড়ে ওঠা হেইনস ২০১৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে আরও দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
তার ওপর এমন সহিংস হামলার ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্যের শারীরিক অবস্থা নিয়ে তার স্বজন, সহকর্মী ও সমর্থকেরা উদ্বিগ্ন।
