logo

বিশ্ববাজারে ৩ মাসে স্বর্ণের দাম সর্বোচ্চ

রয়টার্স
বিশ্ববাজারে ৩ মাসে স্বর্ণের দাম সর্বোচ্চ
স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও হু ‍হু করে বাড়ছে স্বর্ণের দাম। ডলারের মানে হ্রাস ও যুক্তরাষ্ট্রের উচ্চমাত্রার সরকারি ঋণ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

Advertisement

মার্কিন ট্রেজারি বিভাগের অপ্রত্যাশিত তারল্য সহায়তার ঘোষণার পর শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বেড়ে প্রায় তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিন বাংলাদেশ সময় দুপুর ৩টা ২১ মিনিট নাগাদ স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১.০১ ডলারে লেনদেন হয়। এর আগে দিনের শুরুতে যা ৪ হাজার ৬০১.২৯ ডলারে পৌঁছেছিল। এটি গত ১৫ মের পর সর্বোচ্চ দাম।

এ ছাড়াও চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারের দাম ১.৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪৮.০০ ডলারে দাঁড়িয়েছে।

বর্তমানে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী; স্পট রুপার দাম ২.৬ শতাংশ বেড়ে ৬৯.৮২ ডলার, প্ল্যাটিনাম ৩.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৪.৭৪ ডলার এবং প্যালাডিয়াম ২.২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬২.৮০ ডলারে কেনাবেচা হচ্ছে।

আর্থিক সেবা প্রতিষ্ঠান বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান রয়টার্সকে জানান, স্বর্ণ আবার প্রতি আউন্স ৫ হাজার ডলারের মনস্তাত্ত্বিক মাইলফলক ছোঁয়ার চেষ্টা করবে কি না, তা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জ্যাকসন হোল সম্মেলনে ফেডারেল রিজার্ভের নীতি ঘোষণার ওপর নির্ভর করছে।

বিশ্ববাজারে ৩ মাসে স্বর্ণের দাম সর্বোচ্চ