ইরানে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপাসাগরের কৌশলগত হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশমে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বীপজুড়ে বিস্ফোরণের শব্দের পর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল আঘাত হানে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর নিশ্চিত করেনি তেহরান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনার পর বেশ কয়েকটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। দ্বীপটিতে বিস্ফোরণের শব্দ শোনার পর আশপাশের এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল আঘাত হানে।
বিস্ফোরণগুলোর উৎস ও প্রজেক্টাইলগুলো কোথা থেকে ছোড়া হয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অসমর্থিত সূত্রের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কেশম দ্বীপের হওয়া হামলা মার্কিন বিমান হামলার ফল। মঙ্গলবার ভোরে বাহরাইনে অবস্থিত শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালায় ইরান। কেশমে তারই পাল্টা হামলা চালাল ওয়াশিংটন।
এর আগে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, কেশম শহরের উত্তর-পশ্চিম দিক থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত দ্বীপটির আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়।
Additional footage shows plumes of smoke rising from Qeshm. - Al Faqaar https://t.co/O9FidSTTSX
— Wladimir van Wilgenburg (@vvanwilgenburg) November 17, 2026
(2)-6182f1.jpg)
