logo

মার্কিন নাগরিকদের সৌদি সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

বিবিসি বাংলা
বিবিসি বাংলা
মার্কিন নাগরিকদের সৌদি সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর। ছবি: বিবিসি

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, ‘ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, ভ্রমণ-নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ সংক্রান্ত স্থানীয় আইন’ এই সতর্কতার কারণ।

ঘোষণায় আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি।

রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট তাদের নাগরিকদের সন্ত্রাসবাদের হুমকির কারণে ইয়েমেন-সৌদি সীমান্ত এলাকায় ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে।

জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে পুনরায় সংঘাতে জড়িয়েছে।

গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি লোহিত সাগরে দেশটির জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।