logo

বিদ্রোহী এমপিদের ফিরে আসতে সময় বেঁধে দিলেন মমতা

বিদ্রোহী এমপিদের ফিরে আসতে সময় বেঁধে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: আনন্দবাজার অনলাইন

তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে যাওয়া এমপি ও বিধায়কদের ফিরে আসার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময়ের মধ্যে ফিরতে না পারলে তাদের আর জায়গা থাকবে না বলে জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উত্তর দিনাজপুরে তৃণমূলের বড় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যেসব এমপি ও বিধায়ককে নির্বাচিত হতে সাহায্য করেছি, তাদের অনেকেই বিশ্বাসঘাতক। তাদের এখানে কোনো জায়গা নেই। আমরা আবার ক্ষমতায় ফিরব। যারা তৃণমূল ছেড়েছেন, তারা ১৫ দিনের মধ্যে ফিরে এলে ঠিক আছে। এরপর আর তাদের আর জায়গা থাকবে না।’

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সাবেক এই মুখ্যমন্ত্রী।

তিনি জানান, তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধীদের ইন্ডিয়া জোট শক্তিশালী হতে পারে না। বিজেপিকে মোকাবিলা করতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে।

এসময় দল পুনর্গঠনে তৃণমূলের তৃণমূল পর্যায়ের কর্মীদের গুরুত্ব তুলে ধরে মমতা। তিনি জানান, নেতারা নয়, সাধারণ কর্মীরাই দলের মূল শক্তি। ১৯৯৮ সালে যেভাবে তিনি দল গড়ে তুলেছিলেন, সেভাবেই আবার তৃণমূলকে শক্তিশালী করতে পারবেন।

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়ে মমতা অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান হিসেবে জ্ঞানেশ কুমার যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন বিজেপি ক্ষমতায় থাকবে।’