ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তার পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।।

Advertisement

এ সময় মার্কিন সেনাকে হত্যা বা জীবিত ধরে হস্তান্তর করলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি।

রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাতামি বলেন, ইরানের কেউ মার্কিন কোনো আগ্রাসনকারীকে হত্যা বা ধরে হস্তান্তর করলে তাকে ৩০ হাজার ডলারের সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে হাতামি বলেন, এ ধরনের বক্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। এটি ইরান। আর এর এমন রক্ষক রয়েছে, যারা আপনার পা ভেঙে দেবে।

ইরানের সেনাপ্রধান আরও দাবি করেন, মার্কিন বাহিনী কার্যত ওই অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালিতে তাদের প্রবেশের অনুমতি নেই।

তিনি বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই এটি হতে দেবে না।

সম্প্রতি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার ওই মন্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে এ কড়া প্রতিক্রিয়া এলো।

ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের