logo

ইরান-যুক্তরাষ্ট্র হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দরপতন

ইরান-যুক্তরাষ্ট্র হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দরপতন
অপরিশোধিত তেল উৎপাদন কেন্দ্র। ছবি: সাটারস্টক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য করেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার চরম অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের বিবেচনায় তেলের বাজারে এই দরপতন ঘটেছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টা ০৯ মিনিট নাগাদ বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ৫৯ সেন্ট বা ০.৬২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫.০৪ ডলারে নেমে আসে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৮ সেন্ট বা ০.৪২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০.৬৩ ডলারে দাঁড়ায়।

সম্প্রতি ঘটে যাওয়া হামলাগুলো গত জুলাই মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় আকারের সামরিক সংঘাত। এই সংঘাত এখন টানা সপ্তম মাসে পদার্পণ করেছে।

এর আগের লেনদেন পর্বে তেলের বাজার ছিল বেশ ওঠানামামুখী; যেখানে ব্রেন্ট ও ডব্লিউটিআই-এর দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ২ ডলার বৃদ্ধি এবং ১ ডলার হ্রাসের মধ্যে ওঠানামা করে। ওই সেশনে উভয় বেঞ্চমার্কেরই দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।

ইরান-যুক্তরাষ্ট্র হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দরপতন - Asia Post