logo

বিশ্ববাজারে কমল তেলের দাম

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্ববাজারে কমল তেলের দাম
গাড়িতে জ্বালানি তেল নেওয়ার দৃশ্য। ছবি: গণমাধ্যম থেকে পাওয়া

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

Advertisement

প্রতিবেদন বলছে, তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১.৭৮ ডলার বা ২.০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬.৮০ ডলারে নেমেছে।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে নেমেছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজের ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে ইরানের আলোচনা পুনরায় শুরু করার ঘোষণার পর নতুন আশার মধ্যে এই দরপতন ঘটে। মঙ্গলবার উভয় বেঞ্চমার্কেরই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছে।

বিশ্ববাজারে কমল তেলের দাম