logo

মারা গেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং

সিনহুয়া
সিনহুয়া
মারা গেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং
চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং। ছবি: ইনফো ডট হংকং

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য লিউ ইয়ানদং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। চীনের শীর্ষস্থানীয় নারী নেত্রীদের একজন ছিলেন তিনি। কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট কার্যক্রম এবং শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লিউ।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানী বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে লিউ ইয়ানদংকে কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট কার্যক্রম এবং চীনের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশুবিষয়ক ক্ষেত্রে ‘একজন অসাধারণ নেত্রী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

লিউ ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে দায়িত্ব পালন করা চতুর্থ নারী ছিলেন তিনি। এ ছাড়া তিনি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।