ভারতকে চাঁদে স্থায়ী আবাস গড়তে নাসার প্রস্তাব

এনডিটিভি
ভারতকে চাঁদে স্থায়ী আবাস গড়তে নাসার প্রস্তাব
ছবি: এআই নির্মিত

মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করতে চলেছে মার্কিন সংস্থা নাসা। চন্দ্রপৃষ্টে উচ্চাকাঙ্ক্ষী ‘ঘাঁটি স্থাপন’ (মুন বেস) প্রকল্পে ভারতের সঙ্গে অংশীদারিত্ব সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) প্রস্তাব জানানো হয়েছে।

Advertisement

গত ৫ ও ৬ আগস্ট বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ভারত-যুক্তরাষ্ট্র সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর নবম বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। তবে মঙ্গলবার (১১ আগস্ট) এই খবরটি প্রকাশ্যে আসে।

নয়াদিল্লির মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, উক্ত বৈঠকে উভয় দেশ বিজ্ঞান ও মানববাহী মহাকাশ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে যৌথ কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে।

নাসার পরিকল্পনা অনুযায়ী, এই ‘চন্দ্র-ঘাঁটি’ হবে মানব ইতিহাসের প্রথম স্থায়ী চন্দ্রনিবাস। সেখানে নভোচারীরা চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থান করে গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবেন।

নাসা স্পষ্ট করেছে যে, ধারাবাহিক মানববাহী ও স্বয়ংক্রিয় অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে নিয়ে চাঁদে দীর্ঘমেয়াদি মানুষের উপস্থিতি নিশ্চিত করার অবকাঠামো গড়ে তোলা হবে, যা ভবিষ্যতে মহাকাশের আরও গভীরে অভিযানের পথ উন্মুক্ত করবে।

তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার যুগান্তকারী উদ্যোগের এই প্রস্তাবের বিষয়ে এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানানোর খবর নিশ্চিত করেনি ইসরো।

ভারতকে চাঁদে স্থায়ী আবাস গড়তে নাসার প্রস্তাব